রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চকবাজারে ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, ১৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় জনভোগান্তি সৃষ্টিকারী ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পাশাপাশি ফুটপাতে মালামাল রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরীর অন্যতম ব্যস্ত এলাকা চকবাজারে অবৈধভাবে দোকান স্থাপনের কারণে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় চসিকের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট দোকানদারদের ফুটপাত ও রাস্তার ওপর মালামাল না রাখার নির্দেশ দেন এবং নিয়ম ভঙ্গের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন।

চসিক সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা করে। এ সময় উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী মারুফল হক চৌধুরীসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...