বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে প্রবাসীকে আটকে খালি স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ, মামলায় আসামি চেয়ারম্যানসহ ৬ জন

চট্টগ্রামের আনোয়ারায় দেশে আসা এক প্রবাসীকে মারধর ও আটকে রেখে খালি স্ট্যাম্পে স্বাক্ষরের ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী ও আবদুল মালেক নামে একই ইউনিয়ন পরিষদের সদস্যকেও। বাদীর আইনজীবী এম আসাদুল আলম সালেহ বিষয়টি নিশ্চিত করেন।

তবে ইউপি চেয়ারম্যান ও সদস্য দুজনই বলেছেন, টাকা পাওয়ার স্বীকারোক্তি হিসেবে ছয়টি খালি স্ট্যাম্পে স্বেচ্ছায় স্বাক্ষর দেন মামলার বাদী বিদেশফেরত ফোরকান।

ভুক্তভোগী মোহাম্মদ ফোরকান (৪০) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকার মৃত আলী আকবরের পুত্র।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...