সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কমেছে টিকেট খরচ

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে আগামী ১৮ এপ্রিল থেকে যাত্রা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। সেদিন রাত ২টায় এবারের হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিগত আমলের তুলনায় এবার হজযাত্রায় খরচ টিকেট প্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। খবর বাংলানিউজের।

এছাড়া, কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার সাড়ে ৭৮ হাজার জন হজযাত্রী পরিবহন করা হচ্ছে। এদিন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বোয়ালখালীতে মুরগির ঘর থেকে মেছো বাঘ উদ্ধার

বোয়ালখালীতে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। উপজেলার সারোয়াতলী...

লোহাগাড়ায় মাদ্রাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে এক শিক্ষকের...

চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির আহত হনুমান!

মানুষের মতো নিজের শারীরিক কষ্টের কথা বলতে না পারলেও...

অবশেষে চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

অবশেষে চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার করেছে পুলিশ।...