সোমবার, ২২ জুন, ২০২৬

চসিক মেয়রের শ্রদ্ধেয় পিতার মৃত্যুবার্ষিকীতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের শ্রদ্ধেয় পিতা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিকাদার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজসেবা, দানশীলতা এবং শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান ছিলেন একজন জনদরদি, মানবিক ও দূরদর্শী ব্যক্তিত্ব। সমাজকল্যাণ ও শিক্ষার প্রসারে তাঁর অবদান চট্টগ্রামের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, চট্টগ্রাম নগরীর উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, চসিক কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি মো. আলাউদ্দিন, সদস্য মো. ইউসুফ, মো. ইদ্রিস আলী, দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, আলমগীর চেয়ারম্যান, সাইফুল করিম, মান্নান, শহিদ, মহসিন, মোস্তাক, রানা, সাইফুল ইসলাম, আব্দুল কাদের ফিরোজ, তালুকদার, বাপ্পাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান, উপভোগ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, টেকনাফে বিশেষ জোন ও সীমান্তে নজরদারি জোরদার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টেকনাফ অঞ্চলে বিশেষ জোন স্থাপন এবং সীমান্তপথে...

মালয়েশিয়ায় তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আজিম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।...