Monday, 9 November, 2026

সিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

এরমধ্যে একটি আদেশে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে (ট্রাফিক)। উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশকে নৌ-পুলিশে, উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...