Monday, 9 November, 2026

২২ বছর পর রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

তিনি রাউজান উপজেলাার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে সূত্রে বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।

দীর্ঘ ২২ বছর পর তাকে মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব-৭। বছরের পর বছর বিদেশে আত্মগোপনে থাকলেও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে ফিরেন এই সন্ত্রাসী।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাউজান থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৪ নভেম্বর র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আজিজুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয়

নিজেকে বিএনপির নেতা দাবি করে রাউজানে সাঁটানো হয় পোস্টারও। তিনি দেশে ফেরার পর বিগত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাউজান ফিরে লুটপাট, চাঁদাবাজিসহ নানা অপকর্ম শুরু করে। সর্বশেষ এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে অগ্নিসংযোগ, লুটপাট চালায়। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

গ্রেপ্তারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...