শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চোখে মরিচের গুঁড়ো ছুড়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা

রেজাউল করিম সাকিব নামে এক কর্মচারীকে ছুরিকাঘাতে করেছে দুর্বত্তরা। ব্যবসায়ীরা জানান, তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

এসময় একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল নগরীর ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আলাউদ্দীন সাংবাদিকদের বলেন, আমার দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিল। ফলমন্ডি এলাকার ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে তিন চার জন লোক প্রথমে তাদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে। এরপর তারা হাতে থাকা টাকার ব্যাগ টানাটানি শুরু করে। টাকার ব্যাগ না দেয়ায় কর্মচারী সাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে একজন ব্যক্তি এগিয়ে এসে তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...