শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে এ সভা ডাকা হয়েছে।

সোমবার প্লাটফর্মটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন। হান্নান মাসউদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের জানানো হয়েছে।

সংগঠনটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ আরও জানান, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...