শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আইনজীবী হত্যায় ইসকনের শোক

চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘আইনজীবীর মর্মান্তিক অকালপ্রয়াণ আমাদের মর্মাহত ও বেদনাহত করেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাই। আইন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ়পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

বিবৃতিতে বলা হয়েছে, ইস্কন বাংলাদেশ বিশ্বাস করে, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার প্রসারে সকলে ঐক্যবদ্ধ থাকুক আমরা এ প্রত্যাশা করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, তিনি যেন প্রয়াত সাইফুল ইসলাম আলিফের আত্মাকে চিরশান্তি দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...