শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হুসনে কেরাত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের  আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত  হয়েছে আন্তর্জাতিক হোসনে কেরাত সম্মেলন । ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কেরাত সম্মেলন ও দোয়া মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক বক্তা ও কারীরা অংশগ্রহণ করেন।

ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ নাছির উদ্দীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

কেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা হাফেজ তাজুল ইসলাম বড় হুজুর।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী,  হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কুরাইশী।

সম্মেলন শেষে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে  হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশে গণহত্যার শিকার হওয়া শহীদ ও ২০২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের  রুহের মাগফেরাত ও আহতদের সু স্বাস্থ্য কামনা করা দোয়া মোনাজাত করা হয়।

কেরাত সম্মেলনে  আমন্ত্রিত  ক্বারী হিসেবে তানজানিয়ার শাইখ ক্বারী ঈদি শাবান , শাইখ ক্বারী আহমেদ হিজা, মিশরের ডক্টর সালাহ মোহাম্মদ সুলাইমান, শাইখ কারী মোহাম্মদ সনদ আব্দুল হামিদ, শাইখ ক্বারী আব্বাস কেরাত পরিবেশন করেন ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...