শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ঘাটকুল নামক এলাকা থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দশটার দিকে এক স্কুল শিক্ষার্থীর লাশটি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

জানা গেছে নিহত স্কুলশিক্ষার্থী মাহিন উদ্দিন(১৩) হাটহাজারী পৌরসভার পশ্চিম দেয়াননগর এলাকার মো. জমিরের (জামাই মন্নান) পুত্র। সে ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায়, ঘটনারদিন সন্ধ্যায় স্কুল শিক্ষার্থী তাছিমের বাবা বাড়িতে এসে ঘরে ঢুকে ছেলেকে সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলতে দেখে দড়ি কেটে তাকে নিচে নামিয়ে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...