শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে অন্যতম ভরসার নাম মুস্তাফিজুর রহমান। তবে দেশসেরা এই পেসারকে পাওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কেননা সিরিজের আগেই পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।

আজ (বুধবার) ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন বলেও জানালেন। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার।

২০১৯ সালের মার্চে শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ। সম্পর্কে মুস্তাফিজের স্ত্রী ছিলেন তার মেজ মামা রওনাকুল ইসলামের মেয়ে। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...