শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।

কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।

মাত্র এক সপ্তাহ আগে এ ধরনের হুমকির ঘটনায় জড়িত থাকায় শীতল চাভান নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...