সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ইসরাইলি জিম্মিদের হামাস মুক্তি না দিলে গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর মাত্র ১৩ দিন আগে আর কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতির পরদিন মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার পাম বিচে ব্যক্তিগত অবকাশ কেন্দ্র মার-এ-লাগোয় সংবাদ সম্মেলনে গাজা নিয়ে কথা বলেন তিনি। এসময় তার প্রশসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পরিচয় করিয়ে দেন।

হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারির আগে জিম্মিরা মুক্তি না পেলে শুধু যে হামাসের জন্য ভালো হবে না তা নয়। কারো জন্যই ভালো হবে না।

গাজাকে দোজখে পরিণত করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়নে হুমকি-ধমকির আর সমঝোতার আড়ালে গাজায় হামলার তীব্রতা কমায়নি দখলদার ইসরাইল। মঙ্গলবার ২৪ ঘন্টায় হামলা হয়েছে শরণার্থী শিবিরসহ বিভিন্ন বেসামরিক অবস্থানে। বাদ যায়নি নিরাপদ ঘোষিত সমুদ্র তীরবর্তী কৃষি এলাকা আল-মাওয়াসি। সেখানে নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

যুদ্ধবিরতি আদায়ে নানামুখী তৎপরতার মধ্যেই গাজায় গণহত্যা জারি রেখেছে ইসরাইল। হত্যা করেছে আরও অন্তত ৫০ ফিলিস্তিনিকে।

 

নিউজ ডেস্ক/ পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...