Monday, 9 November, 2026

চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার

তানভীর আহমেদ :::

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)  প্রত্যাহার করা হয়েছে । ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর প্রথম চট্টগ্রাম জেলার থানায় সংস্কার কাজে হাত দিয়েছে পুলিশ।

আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১২ থানার ওসি প্রত্যাহারের কথা উল্লেখ করা হয় । প্রত্যাহারকৃত থানা সমূহের সকল ওসিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লাইন ও আর এ সংযুক্ত করা হয়েছে ।

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন যে সমস্ত থানা থেকে ওসিদের প্রত্যাহার করা হয়েছে সেগুলো ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, ভূজপুর, মীরসরাই, সন্দীপ , বোয়ালখালী, বাঁশখালী।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে । দেশব্যাপী চলমান সংস্কারের আলোকে পুলিশের কাজে সচেতনতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পুনর্বিন্যাস করতে চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন ১২ টি থানার ওসিদের প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...