বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের মতবিনিময়

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই জনাকীর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, জনসাধারণ কে কোয়ালিটি সার্ভিস প্রদান করতে আমি বদ্ধপরিকর । দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা পুলিশের আওতাধীন থানা গুলোতে লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধার এরজন্য অভিযান অব্যাহত রয়েছে। মাঠ প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং সেবা প্রদানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । কোন থানার ওসির তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে সেটি সরাসরি পুলিশ সুপারকে অথবা পুলিশ সুপারের মনোনীত প্রতিনিধি কে অবহিত করার জন্য বলেন নবনিযুক্ত এসপি রায়হান উদ্দিন খান । এইসময় তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন ।

মতবিনিময় সভার শুরুতে সিনিয়র সাংবাদিক মোঃ শাহনেওয়াজ, জাহিদুল করিম কচি , সাইফুল ইসলাম শিল্পী সহ অন্যান্য সাংবাদিকরা ৫ আগস্ট এর ঐতিহাসিক ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে জেলা পুলিশের কার্যক্রম কে গতিশীল করার জন্য নানা প্রস্তাব উত্থাপন করেন ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...