মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ‘দূরদৃষ্টি ২০৫০’ কর্মশালা: টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘোষণা

কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ণের লক্ষ্যে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর দূরদৃষ্টি ২০৫০’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
নগরীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘের ফাও’র সহায়তায় চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। এছাড়া বক্তব্য দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা—ফাও’র প্রতিনিধি মার্টিন মাওগাসটিন, কৃষি মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

কর্মশালায় কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করছে। এজন্য স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষক, কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, চট্টগ্রাম অঞ্চলে কৃষির বিশাল সম্ভাবনা রয়েছে—এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...