শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ছয় ধরনের ধানে জিং রয়েছে, কৃষকদের সতর্ক করলেন কৃষিবিদ নাছির উদ্দীন

ছয় ধরনের ধানে জিং রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. নাছির উদ্দীন।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালি ইউনিয়নে ২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সমলয় কৃষকদের কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধানকাটা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ নাছির উদ্দীন বলেছেন, ব্রি ধান ৬২, ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪, ব্রি ধান ১০০ এর মধ্যে জিং রয়েছে। তাই কৃষকদের উচিত এই বিষয়ে জানা। আমারা জিংয়ের ওষুধ কিনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। কিন্তু আমরা অনেকে জানি না, ধানের মধ্যে জিং রয়েছে। একই সময়ে সবাই যদি ধানের চাড়া রোপন করেন তাহলে ফসল কাটতে অনেকটা সুবিধা হয়। যখন রোপন শুরু হয় সপ্তাহ দশ দিনের মধ্যে শেষ করতে হবে। যখন ধান পাকা শুরু হয়, সপ্তাহ ১০ দিনের মধ্যে কাটতে হবে। ৮০ % ধান পেকে গেলে ধান কাটা শুরু করতে হবে। কারণ আপনাদের এই অঞ্চল দুর্যোগ প্রবন এলাকা। তাই ১০০% ধান পাকার জন্য বসে থাকলে হবে না। কিন্তু এসময়ে এত লেভার পাওয়া যায় না। তাই কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে দান কাটা শুরু করলে এক ঘণ্টায় তিন বিঘা জমিতে ধান কাটা সম্ভব। এক্ষেত্রে ধান মাড়া, কর্তন, ঝারা এগুলো কিছুই লাগবে না।

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, কৃষিবিদ ড. বিমল কুমার প্রমানিক, কৃষিবিদ মো. ঈসা। এসময় এলাকার সর্বস্তরের কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মিপতাহুল জান্নাত ও মো. নুরুল্লাহ এবং অপরুপ দেয় এর মাঠ পর্যায়ে সর্বক্ষনিক তত্বাবধানে সমলয় বাস্তবায়ন করেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...