মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কামুক্ত বা ‌‘আউট অব ডেঞ্জার’ নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, উনি (খালেদা) এখনো শঙ্কামুক্ত নন।

আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। স্টেবল অবস্থায় আছেন, এখনো ইমপ্রুভ করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন।

মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...