বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম থেকে তারেক রহমানকে প্রার্থী করার দাবি বিএনপি সমর্থকদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করার দাবি জানিয়েছেন দলটির সমর্থক গোষ্ঠী।

অদ্য বিকাল ৪টায় বিএনপি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এস কে খোদা তোতন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালে এই শহর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে এখানেই তিনি শাহাদাতবরণ করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামসহ দেশের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় লাভ করেছিলেন। ফলে চট্টগ্রাম থেকে নির্বাচন করা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে সবসময় বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা তৈরি করে।

নেতৃবৃন্দ বলেন, ২৪ জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীকালে দল পুনর্গঠনের গুরুত্বপূর্ণ এই সময়ে চট্টগ্রাম বিভাগে বিএনপি নেতাকর্মীদের মনোবল আরও শক্তিশালী করতে তারেক রহমানের চট্টগ্রাম থেকে নির্বাচন করা অত্যন্ত জরুরি। এ জন্য তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিষয়টি গুরুত্বসহ বিবেচনার আহ্বান জানান।

সভায় বিএনপি সমর্থক গোষ্ঠীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...