শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং এর সঙ্গে যুক্ত ভয়াবহ হুমকির প্রতিবাদে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মঙ্গলবার মার্কিন সময় রাত ৮টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির ‘পুরো সভ্যতা’ ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব এবং একের পর এক চরম আল্টিমেটামের মুখে দুই দেশের মধ্যে অবশিষ্ট আলোচনার পথটুকুও এখন বন্ধ হয়ে গেল।

কূটনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যেকোনও মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট


জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জ্বালানি সরবরাহের ওপর থেকে চাপ...

অনলাইন গেম খেলার টাকার জন্য বটি দিয়ে মাকে মারধর, সেই ছেলে পুলিশ হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলতে এমবির টাকার জন্য বটকি...

অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে...

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসেও আবারও...