মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জুলাই হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন খুলশীতে গ্রেপ্তার, কোটি টাকার প্রতারণা ও ঋণ জালিয়াতির অভিযোগ

চট্টগ্রাম নগরে গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, ৫ আগস্টের সহিংসতা এবং হত্যা মামলার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়, যা নিয়ে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খুলশী থানা সূত্র জানায়, চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের পাশের একটি রেস্টুরেন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় গণঅভ্যুত্থান চলাকালে হামলার অভিযোগে মামলা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে উঠে এসেছে এক ভয়ংকর প্রতারণার চিত্র। নিজাম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

একাধিক ভুক্তভোগী জানান, তিনি নিজেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহকারী হিসেবে পরিচয় দিতেন। আবার কখনো মন্ত্রীর ঘনিষ্ঠজন বা প্রভাবশালী মহলের প্রতিনিধি দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। এ পরিচয় ব্যবহার করে অনেককে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করেন তিনি।

এক ভুক্তভোগী জানান, “নিজেকে মন্ত্রীর লোক পরিচয় দিয়ে আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ৫০ লাখ টাকা নিয়েছে। এমনকি আমার গাড়ির ড্রাইভারকেও ছাড়েনি—তার কাছ থেকেও ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।”

আরেকজন জানান, কম দামে জমি পাইয়ে দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। টাকা ফেরত চাইলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

শুধু ব্যক্তি পর্যায়েই নয়, ব্যাংক খাতেও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে দেওয়ার নামেও প্রতারণা চালাতেন। এক নারী ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর জন্য মুক্তিযোদ্ধা সনদ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে এক লাখ টাকা এবং পরে আরও এক লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান নিজাম উদ্দিন।

তদন্তে আরও জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সামেয়ের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে তিনি ভূমি সংক্রান্ত কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এই পরিচয়ের আড়ালে বিভিন্ন শিল্পপতি ও সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা চালাতেন তিনি।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে উঠে এসেছে নারী পাচারের বিষয়টিও। অভিযোগ অনুযায়ী, উচ্চ বেতনের চাকরি কিংবা সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলে বিদেশে পাচার করতেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি হয়েছিল। কিন্তু কৌশলে আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।

খুলশী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, “আনোয়ারা থানার একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্তও এগিয়ে চলছে। এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিনের এক প্রতারক চক্রের গুরুত্বপূর্ণ সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কমেছে টিকেট খরচ

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে আগামী ১৮ এপ্রিল...

বোয়ালখালীতে মুরগির ঘর থেকে মেছো বাঘ উদ্ধার

বোয়ালখালীতে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। উপজেলার সারোয়াতলী...

লোহাগাড়ায় মাদ্রাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে এক শিক্ষকের...

অবশেষে চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

অবশেষে চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার করেছে পুলিশ।...