সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পাচার করা টাকা ফিরিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।’

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি, কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে।

জ্বালানি সংকটের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল আনা যাচ্ছে না। সে জন্য অনেক বাড়তি দাম দিয়ে এখন তেল কিনতে হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।’

এর আগে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করে বিএনপি সরকার।

পরিবারের নারীপ্রধানরাই পাচ্ছেন এই কার্ড।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে...

নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন...

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও...

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...