মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।

নিহত চারজন হলেন- ওই গ্রামের নমির হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), তাদের ছেলে পারভেজ (৯) ও মেয়ে সাদিয়া রহমান (৩)।

স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করলে খাটের উপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় চারজনের লাশ দেখতে পায়।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণে সিভাসু ও আন্তর্জাতিক সংস্থা এমএসএফ-এর চুক্তি

ভেক্টরবাহিত রোগের (VBDs) ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার...

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে: মীর হেলাল

দেশে কোনো বাংলাদেশবিরোধী বা নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি...

ডিজিটাল নকল ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশে প্রচলিত নকলের সংস্কৃতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে...