শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে: মীর হেলাল

দেশে কোনো বাংলাদেশবিরোধী বা নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যেসব সংগঠনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সকাল থেকে নগরীর জিইসি মোড়ে একটি অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠনের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সঞ্চালনা করেন শরিফুল ইসলাম তুহিন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মীর হেলাল বলেন, “আমরা চাই না বাংলাদেশে কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করুক। কোনো নিষিদ্ধ সংগঠন কিংবা জনগণের স্বার্থবিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

তিনি আরও বলেন, দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ যাতে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন মোশারফ হোসেন দিপ্তী। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠনের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং জনগণের স্বার্থে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় আরও বক্তব্য দেন জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, মো. নাছির, মো. জাহাঙ্গীর হোসেন এবং জিয়া উদ্দিন রনি। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...