মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঢাকার পলওয়েল মার্কেটের নির্দিষ্ট কিছু দোকানেও মেলে পুলিশের নতুন পোশাক

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে। তবে সদস্যদের কাছে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে।

তারই অংশ হিসেবে প্রথমে মহানগর পুলিশ সদস্যদের এই পোশাক সরবরাহ করা হচ্ছে, তবে তাও সীমিত পরিসরে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।”

“পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেও মন্তব্য করেছিলেন উপদেষ্টা।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণে সিভাসু ও আন্তর্জাতিক সংস্থা এমএসএফ-এর চুক্তি

ভেক্টরবাহিত রোগের (VBDs) ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার...

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে: মীর হেলাল

দেশে কোনো বাংলাদেশবিরোধী বা নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি...

ডিজিটাল নকল ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশে প্রচলিত নকলের সংস্কৃতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে...