বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গায় ‘মব’ তৈরি করে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের নগরীর পতেঙ্গায় ‘মব’ সৃষ্টি করে পুলিশকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন। গ্রেপ্তার দুজন হলেন – মোঃ শাহেদ খান (২৫) এবং মোঃ নয়ন (৪২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি করাকালে পতেঙ্গা মাছ বাজারের সামনে অনুমোদন বিহীন ব্যাটারিচালিত টমটম গাড়ি দেখে থামার জন্য সংকেত দেন।

তখন গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। এ সময় সরকারী কাজে বাধা প্রদান করে মোঃ শাহেদ খান। পরে তার ৮-১০ জন সহযোগি মব সৃষ্টি করে পুলিশকে হামলা করে। এতে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...