শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে শ্মশানের পাশে রক্তমাখা নবজাতক উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্মশানের পাশে পড়ে থাকা অবস্থায় সদ্য একটি নবজাতক কন্যা শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক শশ্মানের পাশে পাওয়া গেছে রক্ত মাখা অবস্থায় এই নবজাতক শিশুটি। স্থানীয় বাসিন্দা সন্ধা রানী নাথ নামে একজন মহিলা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। পরে তিনি নিজেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে। তিনি বলেন, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধা রাণীর কাছে রয়েছে। তারা শিশুটির পরিচর্যা দেখভাল করছে। তবে তিনি বলেন, ঘটনাটি আসলে দুঃখজনক। এইভাবে একটি নবজাতক শিশু শ্মশানের পাশে পড়েছিল। তার বিপদ হতে পারতো। তবে সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত নবজাতক শিশুটির মা বাবার কোন খোঁজ পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে যারা উদ্ধার করেছে তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি রাজস্থলী ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে। এছাড়া শিশুটির মা বাবার খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

খাগড়াছড়িতে মুরগির খামারে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি মুরগির খামারে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান...

কন্যা সন্তান ফেলে পলাতক স্বামী, পাশে মানবিক ডিসি জাহিদ

কন্যা সন্তান জন্ম দেওয়ায় অসুস্থ স্ত্রী ও নবজাতককে হাসপাতালে...

সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেলেন মীরসরাইয়ের শামছুন্নাহার বেগম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন মীরসরাইয়ের...

ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি চট্টগ্রামের দুই এমপির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি...