শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়িতে মুরগির খামারে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি মুরগির খামারে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম। তবে ওই খামার থেকে যেন জীবানু না ছড়ায় এর জন্য আগে থেকেই তা করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন। জীবাণুমুক্ত করে এর পরই সেখানে সেখানে ক্লাস নেওয়া শুরু করা হয়েছে।

জানা যায়, মূলত উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার দুই দিনের ব্যবধানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে পাশের এই মুরগির খামারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ‘আগুনে পোড়াক্ষত শুকানোর আগেই মাত্র দুই দিনের ব্যবধানে গত ছয় মাস ধরে বন্ধ থাকা পাশের একটি মুরগির খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত করে অস্থায়ীভাবে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য অস্থায়ী স্থাপনায় পাঠদান শুরুর লক্ষ্যে বেঞ্চ, চেয়ার, টেবিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের মেরামত বা পুনঃস্থাপনের জন্য প্রাক্কলন তৈরির কাজ চলমান রয়েছে।’

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণসহ ছয়টি কক্ষ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যালয়ের টিনশেড ঘরটি রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে, নাকি অন্য কোনো কারণে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত কলাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কন্যা সন্তান ফেলে পলাতক স্বামী, পাশে মানবিক ডিসি জাহিদ

কন্যা সন্তান জন্ম দেওয়ায় অসুস্থ স্ত্রী ও নবজাতককে হাসপাতালে...

সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেলেন মীরসরাইয়ের শামছুন্নাহার বেগম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন মীরসরাইয়ের...

ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি চট্টগ্রামের দুই এমপির

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি...

একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।...