শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

৮–১০ জানুয়ারি প্রথম পর্ব, ১৫–১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমার প্রস্তাব

আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সবার সঙ্গে আলোচনা করেই এই তারিখ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনের কারণে এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আজ দুই পক্ষের একটি পক্ষ, অর্থাৎ মাওলানা সাদপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিতদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, জুবায়েরপন্থিদের দাবি প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমা তারা করতে চান। অন্যদিকে সাদপন্থিদের দাবি, রমজানের আগে এবং প্রস্তাবিত দুই পর্বের পরবর্তী সময়ে একটি পর্বে ইজতেমা করা। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্বের আগেই তারা ইজতেমা করতে চান।

জুবায়েরপন্থিদের পক্ষ থেকে সাদপন্থিদের অন্য কোথাও ইজতেমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এতে মাওলানা সাদের অনুসারীরা সম্মত হননি। সরকার দুই পক্ষকেই একসঙ্গে ইজতেমা করার আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি।

মাওলানা সাদের আগমন নিয়ে সিদ্ধান্ত পরে

মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আগমনের বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাব্বির,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...