বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারীর খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। সড়কে চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিমসহ সংশ্লিষ্টরা।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবম শ্রেণির ছাত্রী নুরজাহান প্রথম, দশম শ্রেণির ছাত্রী আফিফা সাউদ দ্বিতীয় এবং দশম শ্রেণির ছাত্রী রুপা বর্মণ তৃতীয় স্থান অর্জন করে। পরে বিআরটিএর পক্ষ থেকে মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...