বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রামে সমাবেশ-মিছিল করবে বিএনপি

গাজায় মানবতা বিরোধী বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামে শান্তি সমাবেশ ও মিছিল করবে নগর বিএনপি। বাদ আসর নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদ চত্বর থেকে নিউ মার্কেট চত্বরে পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়, নাসিমন ভবনে এক প্রস্তুতি সভায় এই তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, ‘বিশ্বের যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, বিএনপি সেখানে সোচ্চার থাকবে। গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে অব্যাহত।’

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে, থাকবে।’

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর. ইউ. চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন।

এছাড়াও সভায় অংশ নেন নগর বিএনপির সদস্য এড. মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, এম. এ হান্নান, নুরুল আলম রাজু, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, মোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মশিউল আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, মোহাম্মদ জাফর আলম, এ.কে খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম.এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ এবং কৃষক দলের সদস্য সচিব সাবের আহম্মদ টারজান।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...