বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে আ.লীগ নেতার বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

প্রতিনিধি | বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আস্করিয়া পাড়ায় বাড়ি নির্মাণে বাঁধা, শ্রমিকদের উপর হামলা ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আস্করিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ চট্টগ্রামের আদালতে পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. ফরিদসহ ঘটনায় জড়িত চার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আবু বক্কর।

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী আবু বক্কর পুরনো ঘর ভেঙে একই জায়গায় পাকা ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ফরিদ দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। ঘরের কাজে থাকা শ্রমিকদের মারধর করেন। চাঁদা না পেয়ে পরবর্তীতে জোরপূর্বক ভাবে ঘিরাবেড়া দিয়ে ভুক্তভোগীর  চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ভুক্তভোগী আবু বক্কর বলেন, ‘আমাদের পুরাতন ঘর ভেঙে নতুন ঘর করতে গেলে আ.লীগ নেতা ফরিদ দলবল নিয়ে এসে চাঁদা দাবি করে। এতে চাঁদা না দেওয়ায় সে আমাদের উপর হামলা চালায় এবং চলাচলের পথ বন্ধ করে ঘরের নির্মাণ সামগ্রী নিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিক থানা ও আদালতে মামলা দায়ের করলে পুনরায় গতকাল আমাদের উপর হামলায় চালায়। এ পর্যন্ত কয়েক দফা হামলা করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মো. ফরিদকে একাধিকবার ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।’

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...