Sunday, 8 November, 2026

বিশ্ব মানবতা বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে : মীর হেলাল

বিশ্ব মানবতা বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, মুসলিম হিন্দু বলতে কোন কথা নাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারাই বিশ্ব মানবতার শত্রু। ফলে ইসরাইল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।

বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লবী উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিন উপর ইসরাইল ইহুদিদের বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই আয়োজন করা হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জাতিসংঘের নিশ্চুপ থাকা ইহুদিদেরকে আরো উৎসাহিত করছে। আমরা জাতিসংঘ কে ফিলিস্তাইনের জনগণের পক্ষে ইসরাইলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। দেশের জনগণকে ইসরাইলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসানসহ আরও অনেকে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...