বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা

চট্টগ্রামে মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের যৌথ উদ্যোগে চট্টগ্রাম পিটিআই কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিনিধি এবং শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আশরাফ হোসেন। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে যারা ইতোমধ্যে অগ্রসর, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমন্বিতভাবে কাজ করব। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।’

সভায় উপস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মনে করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণ সম্ভব হবে।

এই মতবিনিময় সভা দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...