বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বায়ে‌জিদে বিদেশি পিস্তলসহ পুলিশের জালে যুবক

চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তলসহ মোঃ ইসরাফিল (২৮) নামে এক যুবককে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শ‌নিবার (১২ এ‌প্রিল) রাতে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান।

বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্র নগর জনৈক বাবুল সাহেবের কলোনির পূর্ব পাশে টিনশেড ৪৩নং রুমের শয়ন কক্ষ থেকে তাকে আটক করা হয়।

এ সময় ১টি সচল বিদেশি কাঠের গ্রিভযুক্ত পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি চাবি, ১টি চেক কালারের বড় রুমাল, ১টি হালকা গোলাপি রংয়ের সিঙ্গেল বেডসিট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান আরও বলেন, উক্ত ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ওই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে‌ছি। আমার থানা এলাকায় কোন অস্ত্রধা‌রী সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান হবেনা।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...