চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক অপারেটর বলেন, ‘একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যাওয়ার পর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। ছয় মাসের এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে। ডুবুরি দল পাঠানো হচ্ছে।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মা এবং শিশুটি রিক্সায় করে কেউ একজনের বাড়িতে বেড়াতে এসেছিল। নালা বুঝতে না পেরে সেই রিকশাচালক ড্রেনে গাড়িটি ফেলে দেয়। স্থানীয়দের মাধ্যমে মা এবং সেই রিক্সা চালককে উদ্ধার করা গেলেও বাচ্চাটি এখনো নিখোঁজ। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ড থেকে পরিছন্নতা কর্মীদের এখানে আনা হয়েছে। তারা কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে।
চৌধুরী/চট্টলা২৪

