চট্টগ্রামের হালিশহরে নিজে বাঁচতে নিয়ন্ত্রণ হারানো ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই যাত্রীকে খালি ফেলে দিয়েছেন চালক।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে হালিশহর থানার সামনের খালে।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া।
তিনি বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ব্যাটারিচালিত সেই অটোরিকশাটির। এ সময় তিনি নাম দিয়ে রাস্তায় পড়ে যায়। কিন্তু গাড়িতে থাকা দুই যাত্রী পড়ে যান খালে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রী ও অটোরিকশাটি উদ্ধার করেছেন। তবে কারো নাম-পরিচয় আমরা জানতে পারিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালিশহর থানার সংলগ্ন রাস্তার পাশে একটি অটোরিক্সা উল্টে খালে পড়ে যায়। চালক লাফ দিয়ে রাস্তায় অক্ষত থাকে। কিন্তু যাত্রীসহ গাড়িটি খালে পড়ে যায়। মূলত সেই চালক নিজে বাঁচতে গাড়িটি খালে ফেলে দেয়। পরে যাত্রীকে উদ্বার করা হয়।
গাড়িটি চালক স্থানীয়দেরকে জানান, একটি ছোট বাচ্চা তার মায়ের হাত থেকে ছুটে রিকশার সামনে দৌড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রিকশাটি উল্টে যায়।
চৌধুরী/চট্টলা২৪

