বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৪ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চারজন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার এক গণসংযোগ সভায় হিন্দু সম্প্রদায়ের পলাশ কান্তি মন্ডল (৪৭), রবিন ডাকুয়া ও আরও দুইজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানি উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

গণসংযোগ চলাকালে শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...