বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চবি শিক্ষার্থী ইসমাইলের পাশে জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইলকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ। বুধবার (২৫ সেপ্টেম্বর) তার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও করেছেন জামায়াতের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, জামায়াত নেতা নুরুল হুদা, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

এ সময় এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য ৬ আগস্ট থেকেই দেশে বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে। যেখানে শহীদের মায়ের কান্না এখনো থামেনি, আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজ দিশেহারা, সেখানে আমরা দেখছি, ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবারও একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের গুলিতে বহদ্দারহাট এলাকায় আহত হন মোহাম্মদ ইসমাইল।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...