বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে আয়োজিত গায়েবানা জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজে’র সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ট কণ্ঠস্বর। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রবীন আইনজীবি মফিজুল হক ভূইয়াঁ, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্যাহ, ডক্টরস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। সমাবেশ শেষে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...