বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের রিমান্ড শেষে ফজলে করিম চৌধুরী কারাগারে

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

একই দিন আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...