বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তরুণদের মেধা, জ্ঞান ও স্বপ্নকে ধারণ করতে চায় বিএনপি : বুলু

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, জুলাই -আগষ্ঠ গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণেরা। তাঁরা ছিলেন গণ-অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। বিএনপি তাই এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।

বুধবার (৭ মে) বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আগামী ১০ মে নগরীর পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভাশেষে প্রচারপত্র বিলির সময় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, এই সমাবেশ হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সোহাগ গাজী, আব্দুল খালেক, মোহাম্মদ আমিন, হারেস উদ্দিন, শফিকুল ইসলাম বাচা, ইকবাল,হুমায়ুন কবির, সোহাগ, সোলায়মানসহ নেতৃবৃন্দ।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...