বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ঝাউবাগানে পড়েছিল এয়ার পিস্তল

চট্টগ্রাম শহরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকার একটি ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ার পিস্তল উদ্ধার করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ সেখানে বিশেষ অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ স্লুইচগেটের দক্ষিণ পাশের ঝাউবাগানে গিয়ে তারা পায় একটি ০.১৭৭ কেলিবারের এয়ার পিস্তল, যেটি তখন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানটি হয় উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুব আলম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমার নেতৃত্বে। অভিযানে অংশ নেন এসআই সোহেল কামাল, এসআই শামীউর রহমান, এসআই রুবেল বড়ুয়া, এএসআই রেজাউল, এএসআই আলমগীর এবং তাঁদের সঙ্গী ফোর্স।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...