বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও পরিচালক রাসেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঋণের ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে এই আদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। ২০১৯ সালে বাদী এই মামলা দায়ের করে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা।

বিষয়টি নিশ্চিত করেন অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম। কালবেলাকে তিনি বলেন, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ৫ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার ১০৩ টাকাসহ উক্ত টাকার উপর কালতক ১২ শতাংশ হারে ডিক্রি হয়। এই ডিক্রির টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলেও তারা তা প্রদান করেননি। ফলে ২০২৩ সালের ৩০ নভেম্বর ডিক্রিদার ব্যাংক ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা আদায়ের দাবিতে তাদের বিরুদ্ধে এই জারি মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও পরিচালক রাসেদ মুরাদ ইব্রাহিমকে দেওয়ার ঋণের বিপরীতে কোন স্থাবর-অস্থাবর সম্পদ বন্ধক ছিল না। তাই আইনের ধারা মতে, নিলাম কার্যক্রম পরিচালনার করা সম্ভব হয়নি। ডিক্রির টাকা পরিশোধের জন্য তারা তিন দফা সময়ের আবেদন করলেও এখন পর্যন্ত কোন টাকাই তারা পরিশোধ করেননি। তাই এবার তাদের সময় আবেদন নামঞ্জুর করা হয়েছে। ডিক্রিদার ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এই মামলা দায়েরের পাঁচ বছর অতিক্রম হতে চললেও তারা কোন টাকা পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে পাঁচ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অর্ডার ইস্যু করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...