বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিই, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত গণজমায়েতে ছাত্র-জনতার উদ্দেশে এসব কথা বলেন হাসনাত।

হাসনাত বলেন, তাপদাহের মধ্যেও আমি গত তিনদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আগেই বলে রাখছি, কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে যদি কেউ আমার মুখ দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ায় তারপরও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

এই এনসিপি নেতা বলেন, ২০১৩ সালের শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন ঘটবে। মত ও পথ ভিন্ন হতে পারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান এক।

হাসনাত আরও বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত– একদিকে ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে বাংলাদেশি শক্তি। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদী। আর যারা নিষিদ্ধ করতে চায়, তারা প্রকৃত বাংলাদেশি শক্তি। যতই ষড়যন্ত্র হোক, ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আলাদা করতে পারবে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত শুরু হয় বিকেলে। তিনটার দিকে প্রথমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগে আসেন। কর্মসূচিতে এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নিয়েছেন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...