Monday, 9 November, 2026

গাউন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

গাউন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে তিনি সমাবর্তনে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইয়াহইয়া আখতার। এছাড়া উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, এবং আরও চারজন উপদেষ্টা।

কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে সমাবর্তন শোভাযাত্রা, যেখানে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক অংশ নেবেন। তবে এই শোভাযাত্রায় গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে।

এই বিশাল আয়োজনকে ঘিরে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকায় নির্মিত হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে আসেন গ্র্যাজু্য়েট শিক্ষার্থীরা। বিশেষ এ দিনটি উদযাপন করতে সঙ্গে এসেছেন পরিবার পরিজনও। ৪২ জন পিএইচডি, ৩৩ জন এম ফিলসহ ২২ হাজার ৫ ৮৬ শিক্ষার্থীকে দেয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের মূল অনুষ্ঠানে বসার ব্যবস্থা করা হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ ২৫ হাজার মানুষের। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে সাজসাজ রব।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...