বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পটিয়ার জামায়াত সংশ্লিষ্ট জনশক্তিদের প্রীতি সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম শহরে অবস্থানরত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রীতি সমাবেশে জামায়াতের দায়িত্বরত বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রস্তুতি নিয়ে জনশক্তিদের উদ্বুদ্ধ করেন। তারা বলেন, নির্বাচনে জয়লাভ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ, রাষ্ট্র ও জনগণের খেদমত-ই জামায়াতের উদ্দেশ্য। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহ রাসূল (সাঃ) এর আদর্শকেই তারা মুখ্য আদর্শ হিসেবে লালন করতে চান। যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়েছে- বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, জনকল্যাণমূলক চিন্তার আলোকে আমরা সমাজ গড়তে চাই।

এসময় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-১২ আসন (পটিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, ভোট কেনার রাজনীতি আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আমরা মানুষের ভালোবাসার মধ্য দিয়েই জয়লাভ করব। এক্ষেত্রে আমরা জিতলেও আমাদের জয়, হারলেও আমাদের জয়।

বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের সিরামিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান পটিয়ার কৃতি সন্তান অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, শিক্ষিতদের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হোক, যেন এই বিপ্লব ব্যাহত না হয়। ভিন্ন কোন স্বৈরাচারের যেন উথ্থ্যান না হয়, আমাদের সতর্ক থাকা উচিত।

চট্টগ্রাম নগরের লালখান বাজারের ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলম। চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়েবে আমীর আখতার হোসাইনের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফজলুল হক, ইঞ্জিনিয়ার লোকমান কবীর, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মুমিনুল হক, আহমদ নূর, এস. এম মহিউদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ সেলিম উদ্দিন, এস. এম. নাসির উদ্দিন, ডা. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব নবী, আব্দুল মাবুদ, মুহাম্মদ ইকবাল, এডভোকেট শামসুল আলম, অধ্যাপক ইয়াসিন আরাফাত, ডা. নাসির উদ্দিন, নিউরোসার্জন ডা. ইসমাইল হোসেন, ডা. ইরফান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

ওয়াহিদ, চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...