শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে যুবলীগ নেতাকে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ফোরকান (৫২) নামের এক যুবলীগ লীগ নেতাকে ধরে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় একদল লোক। এরপর তাঁকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাঁকে আটক করে মারধর করেন। এরপর তাঁর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাঁকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে থানা হেফাজতে রাখা হয়। তাঁর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...