বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা : মূলহোতাসহ ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)।

রাকিব মুসিলম হত্যা মামলার এক নম্বর আসামি ও জিহান ৩ নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর।

তিনি জানান, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। তারা এলাকায় অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার গভীর রাতে গোপ্তাখালীতে অভিযান চালানো হয়। অভিযানকালে হত্যা মামলার মূল আসামি রাকিব ও তার সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কারখানার প্রাইভেটকার করে বাড়িতে ফেরার সময় গতিরোধ করে যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত যুবলীগ নেতা মুসলিমের স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জিএমসহ চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ৮-১০ জনকে জনকে আসামি করা হয়।

 

Desk/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...